• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি থেকে মনোনয়ন পেলেন না মীর স্নিগ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৬

বিএনপি থেকে মনোনয়ন পেলেন না মীর স্নিগ্ধ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সেখানে ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঢাকা-১৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন। প্রচারণা-কর্মসূচি সবক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি ছিল। ঢাকা-১৮ আসনটি ফাঁকা থাকায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com