• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে দাওয়াত পেলেন সাদিক, হাসনাত ও জুনায়েদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:২৬

9666665875

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে দাওয়াত পেলেন সাদিক, হাসনাত ও জুনায়েদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ২০২৪ সালের জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সেমিনার। এতে প্যানেল আলোচক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন একাধিক তরুণ বাংলাদেশি রাজনৈতিক নেতা ও সংগঠক।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ইউনাইটেড পিপল’স বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজকদের পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে—কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের সময় ছাত্র-জনতার গণআন্দোলনে এসব তরুণ নেতার নেতৃত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাদা আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানা গেছে। সবাই বসে আলোচনা করলে পূর্ণ তালিকা জানা যাবে।

এদিকে আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এক ফেসবুক পোস্টে জানান, হাসনাত ও সাদিকের পাশাপাশি জুলাই আন্দোলনের আরেক পরিচিত মুখ আলী আহসান জুনায়েদও আমন্ত্রণ পেয়েছেন।

সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি আমন্ত্রিতরা অক্সফোর্ডের ছাত্র-গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সফরের সার্বিক সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে অক্সফোর্ড ইউনিয়ন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com