• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৮
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাইতুল মামুর জামে মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের পক্ষ থেকে আজ (শুক্রবার) আর্থিক অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

অনুদান দেওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা এই মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডা. এস এম শহীদুল হাসান বাবু, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. শরিফুল ইসলাম, ডা. তারিক আব্দুল্লাহ পিয়াল, ডা. বেলাল হোসেন নাজিম, ডা. আতিক, ডা. নিশাত, ডা. পিয়াস, ডা. মমি, ডা. সাব্বির প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম