• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় নির্বাচন নি‌য়ে রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘের ব্রিফিং

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৫:০২
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৫:০২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য নিজ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং আয়োজন করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে এই ব্রিফিং আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিফিংয়ে নির্বাচন কমিশনকে জাতিসংঘের পক্ষ থেকে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে, তার একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

জাতিসংঘ কার্যালয় জানায়, ব্যালট প্রকল্পের মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যকর সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহসহ নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও সঠিক তথ্য নিশ্চিত করতে জাতিসংঘ যে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে, তা তুলে ধরা হয়।

জাতিসংঘ আরও জানায়, এই সহায়তা জাতিসংঘের মূল নীতিমালার ভিত্তিতে প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা, এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম