এই সরকারের মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আর বেশিদিন টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহমুদ রহমান মান্না বলেন, শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন দরকার। ভারতের সমর্থন না থাকলে ক্ষমতায় থাকতে পারবেনা। কিন্তু মানুষ যখন জাগবে তখন এই সরকারকে শ্রীলংকার সরকারের মত পালাতে হবে।
তিনি বলেন,আমাদের ফরেন রিজার্ভ নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নেই। আমাদের পেট্রোল নেই, ডিজেল নেই।বিদ্যুতের জন্য শিক্ষা মন্ত্রী বলেন, সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটা একটা জালিম সরকার। সরকারের সব অপকর্ম এখন ফাঁস হচ্ছে। ঘুম,খুন যত করেন সব জাতিসংঘের কাছে ধরা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে গুম নেই। এ সরকারের এখন মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বেশিদিন টিকতে পারবে না। এই সরকার রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারলে, এবং তেলের দাম, গ্যাসের দাম কমাতে না পারলে তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যান।
দেশ শ্রীলংকার দিকে চলে যাচ্ছে। দেশ শ্রীলংকার দিকে চলে যাওয়ার আগেই ক্ষমতা ছেড়ে চলে যান। না হলে এই সরকারকে বিদায় করে দিব।
অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।













