• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কেন কাজল-টুইঙ্কেলের শোতে অতিথি হননি শাহরুখ?

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪০
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪০

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
প্রচারে আসার প্রথম দিন থেকেই চর্চায় কাজল-টুইঙ্কেল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। কফি কাউচে বসে প্রশ্নবাণে তারকাদের হাঁড়ির খবর বের করতে দুই নায়িকার জুড়ি মেলা ভার! তাদের হাত থেকে ছাড় পাননি দুই সুপারস্টার খান আমির-সালমানও। টক শো শুরুর দিনেই বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারা। কিন্তু খান সাম্রাজ্যের বাদশাকে কেন এখনো পর্যন্ত দেখা গেল না কাজল-টুইঙ্কেলের টক শোতে, এই প্রশ্ন বারবার ঘুরে-ফিরে এসেছে।

এবার নিজেই নেপথ্যের কারণ ফাঁস করলেন শাহরুখ খান।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ টক শোয়ের প্রতিটি পর্বে কোনো না কোনো বেফাঁস মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন দুই সঞ্চালিকা। কখনো ‘ফারাহ খানের অস্তিত্ব’ নিয়ে প্রশ্ন ছুড়ে দর্শকমহলের বিরাগভাজন হয়েছেন, তো কখনো বা আবার ‘দাম্পত্যের মেয়াদ থাকা’ কিংবা ‘স্বামীদের পরকীয়া’য় সমর্থন করে বিতর্কে জড়িয়েছেন কাজল-টুইঙ্কেল। এহেন বিতর্কের জেরেই কি টক শোয়ের প্রস্তাব এড়িয়ে গিয়েছেন শাহরুখ?

কৌতূহল অস্বাভাবিক নয়।

কিন্তু বাদশা দিলেন অন্য যুক্তি। শাহরুখ জানালেন, “ওদের টক শোতে যেতে না পারায় আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আসলে আমি নতুন সিনেমার (কিং) শুটিংয়ে ব্যস্ত। তাছাড়া মাঝখানে হাতে চোটও পেয়েছিলাম।
তাই সময় বের করতে পারিনি।”
তবে এখানেই শেষ নয়! শোয়ের একটি বিষয় নিয়ে আপত্তি তুলেছেন কিং খান।

শাহরুখের সংযোজন, “আমি যেতে চেয়েছিলাম কিন্তু ওই খাবার খাওয়ার ঝক্কিটা বাদ দিয়ে। এত খাবার থাকে ওদের শোতে! না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল।

তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।”
কথাগুলো আসলে কাজলের পাশে বসে মজার ছলেই বলেছেন বাদশা। সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’তে শাহরুখ-কাজল অভিনীত রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়েছে। সেই প্রেক্ষিতেই দুই বন্ধুর আড্ডা জমে ওঠে। সেখানেই এক পডকাস্টারের প্রশ্নের মুখে শাহরুখ এমনটা জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম