টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
গণসংযোগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: খবরের কাগজ সংবাদপত্র সাবস্ক্রিপশন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা মনে করি এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ কোন ভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ তৈরি করা বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে শ্রমিক কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনের সঙ্গে সংস্কার অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে গেছে। নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোন বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এগোতে হবে।
শহরের পৌরউদ্যান থেকে মাথার মার্কার মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













