• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ল ভোট দেওয়ার সময়

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:১৬
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:১৬

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ল ভোট দেওয়ার সময়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

একইসঙ্গে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।