• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে কোন আপোষ নেই: মির্জা আব্বাস

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বিদের সময় কাটানোর জন্য কোন ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গাসহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব। আমি এসব ক্ষোভ থেকেই বলছি। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম, সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণ হচ্ছে, যারা এ এলাকার নন, তাদের এই এলাকার প্রতি মায়া থাকবে না।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নং ওয়ার্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সেই সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।’

মির্জা আব্বাস বলেন, ‘আজকে ১৭ বছর পর এই কলেজে আসলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে। শেষ করে দিয়েছে। বিভিন্ন স্থাপনা দখল করা হয়েছে। এ এলাকায় আগে মাদক ছিলো না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবি শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দিবেন, কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। মনে রাখতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে কোন আপোষ নেই।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।’

অনুষ্ঠানে সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম