জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, মতিউর রহমান আকন্দ, হামিদুর রহমান আযাদসহ আরও কয়েকজন।













