• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এই দেশে একজন সবার দোয়ায় সিক্ত, আরেকজন পলাতক: সালাম

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৭
আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৭

96555874 3

এই দেশে একজন সবার দোয়ায় সিক্ত, আরেকজন পলাতক: সালাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একই দেশের একজন সবার দোয়ায় সিক্ত, আরেকজন পলাতক।” তিনি দাবি করেন, দেশের মানুষ আজও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, অথচ অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা স্বৈরাচার শেখ হাসিনা আজ পালিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর), জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী জ্বালানি ব্যবসায়ী এসোসিয়েশন আয়োজিত “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা : আমাদের করণীয়” শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, শত কিছুর মুখেও এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে আরো হায়াত দারাজ করুক তিনি সুস্থ হয়ে দেশ ও জাতির সামনে আসতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে তিনি যাতে আরো সময় দিতে পারেন কারণ দেশের সংকট এখনো কাটে নাই গণতন্ত্র এখনো ফিরে আসে নাই।

তিনি অভিযোগ করেন, সরকারের দূরদর্শী সিদ্ধান্তের অভাবে রাষ্ট্রের সব সেক্টরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর রোডম্যাপ চাইলেও সরকার তা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “যে কোনো সফলতার জন্য সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রয়োজন। স্বাধীনতার পর থেকেই অব্যবস্থাপনার কারণে চুরি, ছিনতাই, দুর্ভিক্ষ—সবই দেখেছি। গত ১৭ বছরেও একই চিত্র দেখেছি।”

তিনি দাবি করেন, শহীদ জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর অল্প সময়েই রাষ্ট্রের প্রতিটি সেক্টর সংস্কার করেছিলেন, যার সুফল এখনো জনগণ পায়।

জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও আমদানি নির্ভরতা বাড়ানোর সমালোচনা করে সালাম বলেন,“স্বৈরাচারের সময় বলা হতো—দাম বেশি নেওয়া হয় বিধায় জ্বালানির মূল্য বেশি। এখন তো স্বৈরাচার নেই, তাহলে দাম কমছে না কেন? পাশের দেশেও দাম কমেছে। আমরা কেন ভোগান্তি পোহাচ্ছি? কারণ দেশে নির্বাচিত সরকার নেই।”

তিনি জানান, জ্বালানি সেক্টরে নতুন কূপ খনন, নিজস্ব গ্যাস উত্তোলন, বিদ্যুৎ সাশ্রয় ও দুর্নীতি প্রতিরোধ এখন সময়ের দাবি।

প্রশাসনের দুর্নীতির সমালোচনা করে সালাম বলেন, আজ এমপি হওয়া অনেকের কাছে লাভজনক ব্যবসা হয়ে গেছে। অথচ এমপির কাজ রাষ্ট্র পরিচালনা, ব্যবসা নয়। পুলিশ, শিক্ষক, বিচার বিভাগ—সবখানেই দুর্নীতির অভিযোগ, সমাজে ভালো মানুষ টিকে থাকতে পারছে না।”

তিনি বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে দেশেই উন্নয়ন সম্ভব। জিয়াউর রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন—“মানি ইজ নট এ প্রবলেম”, অর্থাৎ সুশাসন নিশ্চিত হলে দেশের অর্থেই দেশ চলবে।

আব্দুস সালাম বলেন,বিরোধী দেশগুলোর বিনিয়োগকারীরাও বলেছে—নির্বাচিত সরকার ছাড়া তারা এ দেশে বিনিয়োগ করবে না। শিল্প-কারখানা স্থবির, নতুন কর্মসংস্থান নেই, বেকারত্ব বেড়েছে। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন ছাড়া বিকল্প নেই।”

জালানি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল হক (বাপ্পি) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দল দক্ষিণের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসাইন খলিলী, সদস্য সচিব ফারুক হোসেন রুদ্র, ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ভুঁইয়াসহ আরো অনেকেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com