জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নারী শিক্ষা, অধিকার ও জাগরণে বিশেষ অবদান রাখা চার বিশিষ্ট নারীকে এ বছরের বেগম রোকেয়া পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
এবার রোকেয়া পদক পেয়েছেন— নারী শিক্ষা (গবেষণা): ড. রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার, মানবাধিকার: ড. নাবিলা ইদ্রিস, নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।













