• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইশতেহার তৈরিতে অনলাইনে জনতার মতামত নেবে জামায়াত: শফিকুর রহমান

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯
আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯

ইশতেহার তৈরিতে অনলাইনে জনতার মতামত নেবে জামায়াত: শফিকুর রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।’

মতামত পাঠানোর প্ল্যাটফর্ম ‘জনতার ইশতেহার’ আসছে বলেও জানানো ওই পোস্টে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com