• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: ফয়জুল করীম

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৮
আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে; কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছনোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনি গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এ সরকারকে ক্ষমা করবে না।

এ নির্বাচনে কোনো পেশিশক্তি, দখলবাজি, মারামারির চেষ্টা করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।

ফয়জুল করীম বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজকে ভোট দিতে চায় না। জনগণ তার পছন্দের ব্যক্তিকে যাতে ভোট দিতে পারে সরকারকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।

জনসভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করেন দলটির নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম