• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ২:৪৯
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ২:৪৯

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত “মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, বাংলাদেশ যে কারণে অর্জিত হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য গত ৫৪ বছরে তা বারবার আমরা পেয়েছি এবং হারিয়েছি। আজও নানাভাবে সেই গণতন্ত্র নিয়ে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে দেশে নির্বাচন না হয়।

শামসুজ্জামান দুদু বলেন, এই অবস্থায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি হবে। যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ; কিন্তু বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না।

তিনি বলেন, অতীতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি ২৪-এ আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুই শক্তির চরিত্র এক, লক্ষ্য এক এবং কর্তৃত্বও এক। বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল। ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়াতে চায়, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাঁকে সুস্থ-সবল অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

তিনি বলেন, আগামী ২৫ তারিখে আমাদের নেতা আগমন করবেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকল নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানায়।

বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মুক্তার অখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শামমী আখতার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, আব্দুর রহিম, জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী এবং সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com