• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে জিয়া পরিষদের কমিটি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৯

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে জিয়া পরিষদের কমিটি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।

বিএনপির এই অনুষ্ঠানে সহায়ক ভূমিকার জন্য সমমনা সংগঠন জিয়া পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গণসংবর্ধনা অনুষ্ঠানটি সফল করতে এবং জিয়া পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে ২০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন করেছে জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে আহ্বায়ক, এম জহির আলীকে যুগ্ম আহ্বায়ক ও আবদুল্লাহিল মাসুদকে সদস্য সচিব করা হয়। আর সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার রুহুল আলম, অধ্যাপক আবুল কালাম আজাদ, খন্দকার শফিকুল হাসান রতন, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, মো. আকতারুজ্জামান গিয়াস, ইঞ্জিনিয়ার শরিফুজ্জামান শরিফ, মুহাম্মদ নূরনবী খান, ডা. মোহাম্মদ আলী, মো. রবিউল ইসলাম, ড. মো. রোকনুজ্জামান, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, মো. হুমায়ুন কবির, মো. শাহজাহান খান রবি, মো. আতাউল করিম আজীম, গিয়াস উদ্দিন, শেখ মো. আব্দুল কুদ্দুস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com