• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভোটার হতে তারেক রহমানের কোনো আইনি বাধা নেই

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৪:১৭
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৪:১৭

ভোটার হতে তারেক রহমানের কোনো আইনি বাধা নেই

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার হতে কোনো আইনি বাধা নেই।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসি মাছউদ বলেন, ইচ্ছে করলে ইসি যেকোনো ব্যক্তিকে যেকোনো সময়ে ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

এরই মধ্যে এই বছরের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন। ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে গণসংবর্ধনা দেওয়া হয়, যেখানে উপস্থিত লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে তিনি ভাষণ দেন।

এর আগে, ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ফিরে তারেক রহমান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com