• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৫
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৫

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।