• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১২:১০
আপডেট: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১২:১০

96222001

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় বৈধ ঘোষণার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সাইফুল হক।

মনোনয়ন বৈধ ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১৬ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে একটি গণভোট হিসেবেও বিবেচিত হবে।

সাইফুল হক বলেন, জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি।

তবে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নির্বাচনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আগামী সংসদ ও ভবিষ্যৎ সরকার গঠনের উদ্যোগও ঝুঁকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

সাইফুল হক আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক ও ময়লা-আবর্জনা মুক্ত শহর গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com