• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের নির্দেশনায় সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ব: শিমুল বিশ্বাস

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৯:৪১
আপডেট: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ৯:৪১

9666523

তারেক রহমানের নির্দেশনায় সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ব: শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার দুপুরে যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শিমুল বিশ্বাস বলেন, অংশগ্রহণমূলক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আজীবন লড়াই করেছেন আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তাকে হারিয়ে আমরা শোকাহত; কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আমরা আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা জিয়ার আদর্শের বাংলাদেশ গড়তে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সমৃদ্ধ ও নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকব।

তিনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব। পাবনার মানুষ পরিবর্তন চায়, তারা উন্নয়নের সুফল সরাসরি ভোগ করতে চায়।

তিনি আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন পাবনা গড়তে চাই।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খোন্দকার, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিনিয়র আইনজীবী মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম সদস্য সচিব নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com