• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক

প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১০:০২
আপডেট: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১০:০২

96665923

তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা ও পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com