• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্ল­্যান আছে: নুরুদ্দিন অহম্মেদ অপু

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:৩১
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:৩১

9633326 4

দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্ল­্যান আছে: নুরুদ্দিন অহম্মেদ অপু

শরীয়তপুর প্রতিনির্ধি ঃ শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কীভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সেজন্য দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্ল্যান আছে। তিনি বলেন, সামাজিক উন্নয়ন নিয়ে প্ল্যান আছে, অর্থনীতি নিয়ে প্ল্যান আছে, কর্মসংস্থান নিয়ে প্ল্যান, শিক্ষা নিয়ে প্ল্যান আছে। তেমনি শরীয়তপুরকে নিয়েও একটা প্ল্যান আছে। গত ১৭ বছরে শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর।শরীয়তপুরকে মর্ডান এবং আধুনিক শহর বানানোর জন্য তারেক রহমানের একটা প্ল্যান আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে গর্বিত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ।সোমবার (৫ জানুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকের জন্য ফ্যামিলি কার্ড হবে, এটা তারেক রহমানের আইডিয়া। প্রত্যেকটা ফ্যামিলি ও কৃষকের হাতে যাতে একটা অর্থ থাকতে পারে সেজন্য এটা করা হবে। এটা তারেক রহমানের ইনোভেটিভ চিন্তা। আমাদের নিয়ত সহীহ, তাই আমরা এটা প্রোপারলি করতে পারবো, ইনশাআল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্ট মজুমদার, ভেদরগঞ্জ উপজেলার আহ্বায়ক হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বি এম মোস্তাফিজ (মোস্তফা), ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের কার্যকরী সদস্য জাকির হোসেন পালোয়ান, ভেনোপা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক মাতাব্বর ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com