• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুমিন ফারহানার বিরুদ্ধে ‌‌‘মব’ সৃষ্টির অভিযোগ এনে ব্যবস্থা নিতে চিঠি

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৯
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৯

9655585

রুমিন ফারহানার বিরুদ্ধে ‌‌‘মব’ সৃষ্টির অভিযোগ এনে ব্যবস্থা নিতে চিঠি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সমর্থককে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’ সৃষ্টির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

Stamford Details mid

শনিবার (১৭ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে এ চিঠি লিখেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চিঠির বিষয়টি জানাজানি হয়।

এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়, ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন।

চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যান্য মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও’র একটি লিংক উল্লেখ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, এটি এখন আদালতের বিষয়। আদালত বিষয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com