• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সর্বোচ্চ ভোটের মাধ্যমে শহীদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে: হাবিব

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৫০
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের মাধ্যমেই শহীদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, ‘এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আত্মত্যাগের ফসল। নির্বাচনে যদি সর্বোচ্চ ভোট পড়ে এবং এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে শহিদদের পরিবার শান্তি পাবে। তারা বলবে, তাদের সন্তান যে কারণে জীবন দিয়েছে, দেশের মানুষ অন্তত ভোট দিয়ে সেই সম্মান জানিয়েছে।’

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের ১নং ওয়ার্ডের জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, ‘মানুষ কষ্ট করে, শ্রম দিয়ে এই দেশ গড়ে তুলেছে। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সহযোদ্ধা জীবন দিয়েছেন। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন এবং মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।’

এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরে বিএনপির এই প্রার্থী জানান, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং এলাকার অলিগলি ঘুরে বেড়ান। তার বাসা সবার জন্য খোলা। রাস্তা থেকেই তাকে ডাকা যায়। এলাকার সমস্যাগুলো ঐক্যবদ্ধভাবে সমাধানের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘একজন মানুষ যদি নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করেন, তাহলে একজনই ৫০ থেকে ১০০টি ভোট সংগ্রহ করতে পারেন। আজ এখানে যদি ২০০ জন উপস্থিত থাকেন, তবে তা ২০ হাজার মানুষের শক্তিতে রূপ নিতে পারে।’

হাবিবুর রশিদ বলেন, “‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা’-এই বিশ্বাস নিয়েই রাজনীতি করি।” আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম