• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন সাবিনারা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ১০:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ১০:৪৭

96598525 2

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন সাবিনারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন চ্যাম্পিয়ন মেয়েরা।

বিমানবন্দরে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এ সময় খেলোয়াড়, কর্মকর্তারাদের গায়ে ছিল ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি।

বিমানবন্দর থেকে সাবিনাদের ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্ফি থিয়েটারে। সেখানে চ্যাম্পিয়ন মেয়েদের দেওয়া হয় সংবর্ধনা। সেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com