• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৭ বছর আ’ লীগের চাপে আপস করিনি: আন্দালিব রহমান পার্থ

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ২:৫৯
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ২:৫৯

963332652 3

১৭ বছর আ’ লীগের চাপে আপস করিনি: আন্দালিব রহমান পার্থ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমি যদি তাদের সাথে হাত মিলাতাম তাহলে আমার এমপি থাকার বয়স থাকতো ১৫ বছর, আমি মন্ত্রী থাকতাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে স্থানীয় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্থ আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ এপার ওপার করে আমার এতো ক্ষতি করেছে তারপরও এক টাকার দুর্নীতি কোনোদিন খুঁজে পায়নাই। সবসময় আমি বলেছি আল্লাহতা’লা একজায়গায় বড় করে। আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলে গেছে বাবা ম্যাডামকে ছেড়ে (বেগম খালেদা জিয়া) যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় বড় হয় না।

এছাড়া ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গরুর গাড়ি মার্কায় সকলকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান ও জানান তিনি।

এসময় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট ইউসুব সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুনর রশিদ ট্রুমেন, এনামুল হক, সদস্য সচিব রাইসুর আলম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্র দলের সম্পাদক আল আমিন হাওলাদার, বিল্লাল হোসেন। ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com