• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ২:৫৪
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ২:৫৪

9666525 1

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২০ বছর পর রংপুর সফরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। এরপর জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনি সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে রংপুরের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, ‘দলের চেয়ারম্যানের আগমনে রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে থাকা ভোটার এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা-উৎসাহ দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষে এই অঞ্চলে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে তার আজ বহিঃপ্রকাশ ঘটবে।’

নির্বাচনি জনসভার মাঠ ঘিরে কয়েক কিলোমিটারজুড়ে লাগানো হয়েছে মাইক। জনসভা উপলক্ষে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com