• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১০:৩২
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১০:৩২

96598549

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে। তিনি বলেন, “আমরা অতীতেও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতেও আপনাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন যে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।”

পথসভায় বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল দোসীমানা পর্যন্ত অন্তত অর্ধলাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।

পথসভায় উপস্থিতরা তারেক রহমানের বক্তব্যকে উৎসাহব্যঞ্জক ও দেশ ও এলাকার কল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন। স্থানীয় নেতারা বলেন, এই ধরনের সরাসরি জনসংযোগ ভোটারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করে এবং নির্বাচনী প্রচারণাকে গতিশীল করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com