জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিলাম। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিন পর বাসা ছেড়ে দিয়েছেন বলে জানান।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গতবছরই বাসা ছেড়েছি। অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম।’
তিনি লিখেন, ‘আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দেন সৎসাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে বলেই রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়।’
ওই পোস্টে বাসা ছেড়ে দেওয়া ও বাসায় থাকা আসবাবের একটা তালিকাও যুক্ত করেন সাবেক এ উপদেষ্টা।












