• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টুকুর বিকল্প টাঙ্গাইলে কেউ নেই: পিন্টু

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৩:৫২
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৩:৫২

960008

টুকুর বিকল্প টাঙ্গাইলে কেউ নেই: পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প টাঙ্গাইলে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, আপনারা সবাই আমাকে চেনেন। ১৭ বছর আগে যারা আমার সঙ্গে কাজ করেছেন, তারা আমার পরিবার ও আমার কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবেই জানেন। আমি দীর্ঘ ২০ বছর টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি আন্তরিকতার সঙ্গে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। টাঙ্গাইলের কেউ বলতে পারবে না যে আমি বা আমার পরিবারের কেউ কখনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত ছিল।

তিনি বলেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। আমার সম্পর্কে যারা জানেন, তারা উপলব্ধি করবেন আমাদের পরিবার সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে। আমি বিশ্বাস করি, টুকুও টাঙ্গাইলে সততা, নিষ্ঠা ও উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, এর আগে টাঙ্গাইল থেকে মান্নান সাহেব, মাহমুদুল হাসান সাহেব ও আব্দুর রহমান সাহেবের মতো যোগ্য ব্যক্তিরা মন্ত্রী ছিলেন। সেই মানের একজন যোগ্য মানুষ সংসদ সদস্য হওয়া টাঙ্গাইলের জন্য অত্যন্ত জরুরি। সেই বিবেচনায় আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প টাঙ্গাইলে নেই বলে আমি মনে করি।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com