• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিরাজগঞ্জে জনসভায় বক্তৃতা করছেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৪:৪৯
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৪:৪৯

 

সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তৃতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল পোনে ৪টার দিকে তিনি সমাবেশস্থল বিসিক শিল্প পার্কে উপস্থিত হন। এরপর ৪টার দিকে তিনি বক্তৃতা শুরু করেন।

প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে গেলেন বিএনপির চেয়ারম্যান। জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

তারেক রহমানের সফরকে ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম