• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৭বছরে আমদানী করা শিল্পী দিয়েদেশীয় সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে-আবু ওয়াহাব আকন্দ

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২২
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২২

9666592

১৭বছরে আমদানী করা শিল্পী দিয়েদেশীয় সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে-আবু ওয়াহাব আকন্দ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ বলেছেন,ফ্যাসিষ্ট সরকার বিগত ১৭বছরে দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। পাশের একটি দেশ থেকে আমদানী করা শিল্পীরা আমাদের সংস্কৃতিকে শাসন করত।এ দেশের গুনী শিল্পীরা হাত গুটিয়ে থাকত তাদের মুল্যায়ন ছিলনা।

তিনি বলেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশের মৃতপ্রায় সংস্কৃতিকে উদ্ধার করে হাজার বছরের ঐতিহ্যবাহী দেশীয় সংস্কৃতিকে লালন ও পৃষ্টপোষকতা দেয়া হবে। দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতি বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমী প্রতিষ্টা করনসহ প্রবর্তন করে ছিলেন নতুন কুড়ি। পরবর্তীতে ফ্যাসিষ্ট সরকার এসে তা বন্ধ করে দেয়। মননশীল কর্মকান্ড ও সংস্কৃতি চর্চ্চা বৃদ্ধিকল্পে তারেক রহমানের সুদুর প্রসারী পরিকল্পনা রয়েছে। বিএনপিকে ক্ষমতায় নিতে হলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী হতে হবে।

আগামী ১২তারিখের নির্বাচনে নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতি কর্মীরা নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জোড়ালো ভুমিকা রাখার আহ্বান জানান তিনি। ওয়াহাব আকন্দ শুক্রবার সন্ধারাতে ময়মনসিংহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত সাংস্কৃতিক জনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা শাখার আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হান্নান খান,সাংস্কৃতিক জোটের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক,মহানগর জাসাসের সাধারন সম্পাদক তারেক সালাউদ্দিন,জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ ইউসুফ লিটন,জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিম সারোয়ার,যুগ্ম আহ্বায়ক কৃষি বিশ^বিদ্যালয় অফিসার্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মিথুন, যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শিহাব, যুগ্ম আহ্বায়ক সজিব হাসান সানি,গফরগাঁও উপজেলার সদস্য সচিব মোঃ কাইয়ুম,মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা(দঃ) আহ্বায়ক হাসনাত সাগর, এড.জসিম উদ্দিন,ফুলবাড়িয়ার আহ্বায়ক লুৎফর রহমান,সদস্য সচিব এবি সিদ্দিক,ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট সভাপতি আসিফ হামজা তালুকদার,সাংস্কৃতিক কর্মী সুজয় বসাক,নান্দাইল উপজেলা সদস্য সচিব মামুন, ঈশ^রগঞ্জ উপজেলা আহ্বায়ক ওমর ফারুক,সদর উপজেলা সদস্য শাহাদাৎ হোসেন বাবু প্রমুখ।

সভায় সাংস্কৃতিক জোটের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন দেশের সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সাংস্কৃতিক প্রতিষ্টানে হামলা চালানো হচ্ছে।মৌলবাদী চক্রান্ত রুখতে না পারলে সংস্কৃতি চর্চ্চা বন্ধ হয়ে যাবে এ জন্য সবার আগে জাতীয়তাবাদী শক্তির বিজয়কে নিশ্চিত করতে হবে। একটি গুপ্ত বাহিনীর বাহিনীর বিরুদ্ধে চলছে আমাদের লড়াই। এরা সময়ে সময়ে তাদের পরিচয় পরিবর্তন করে সামনে আসে।আগামী নির্বাচনে বর্ণচোরাদের রুখতে দলমত নির্বিশেষে সকল সংস্কৃতি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।জোটের আহ্বায়ক আপেল চৌধুরী বলেন,আমরা সংস্কৃতি চর্চ্চাকে এগিয়ে নিতে সঠিক পৃষ্টপোষকতা চাই।শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠা করতে না পারলে চর্চ্চা ব্যাহত হবে।তাই বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আজিজুল হাই সোহাগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com