• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট-২ আসনে এম. ইলিয়াস আলীর মতো উন্নয়ন আর কেউ করতে পারেনি: লুনা

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৭
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৭

960000265

সিলেট-২ আসনে এম. ইলিয়াস আলীর মতো উন্নয়ন আর কেউ করতে পারেনি: লুনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। বিএনপি একমাত্র দল যারা সরকারে থাকলে দেশে উন্নয়ন হয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন। এম. ইলিয়াস আলী যখন এ আসনে এমপি ছিলেন, তখন ্ওই এলাকায় রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগত বিশ বছরে কেউ করতে পারেনি। এবার বিএনপি ক্ষমতায় গেলে ও আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে বিশ্বনাথের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে।

তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাজির বাজার সংলগ্ন মাঠে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, একটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। দীর্ঘ ১৭ বছর একটি সুষ্ঠ ও অবাদ নির্বাচনের প্রত্যাশায় ছিলেন দেশবাসী। এবার সময় এসেছে, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নের জন্যই।

বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নূল হক, সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাফিজ খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আব্দুর রব, বেলাল মিয়া, হারুনুর রশিদ, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালূকদার, বিএনপি নেতা জালাল উদ্দিন, আসাদুজ্জামান নুর, আব্দুল মান্নান, তানিমুল ইসলাম, জেলা মহিলা দলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, অ্যাডভোকেট জোহুরা জেসমিন, সুলতানা রহমান দিনা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুবদল নেতা তানভীর আহমদ, কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা বাদশা মিয়া।

এসময় জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com