• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত আমিরকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে: ছাত্রদল

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৪
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৪

9658236

জামায়াত আমিরকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। রবিবার (১ জানুয়ারি) বিক্ষোভ মিছিল থেকে এমন দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলেও জানান তারা।

জামায়াত আমিরের এক্স একাউন্টে নারীদের নিয়ে দেওয়া এক পোস্টের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে তা শেষ হয়।

মিছিলে তারা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন।

সমাপনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো, তাকে (জামায়াত আমির) অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা আবারও বৃহত্তর কোনও কর্মসূচি দিতে বাধ্য হবো।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধু নারীসমাজ নয়, এই দেশের সবকিছুর জন্য হুমকিস্বরূপ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অনেকে বলেন, তার আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি, তার মাথা আসলে হ্যাক হয়েছে এবং তার মুখোশ নিজেই উন্মোচন করেছে।

জামায়াতের আমির এর আগে তিনবার নির্বাচন করেছেন এবং সব মিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখন দেখেছেন যে, তার এলাকার জনগণ তাকে আর গোণে না, এ জন্য তিনি ঢাকা এসে ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন।

এছাড়া বিক্ষোভে বক্তব্য দেন– বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ অন্য নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com