• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : ইশরাক

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৬
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় এক পথসভায় তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, কয়েকদিন আগে কর্মজীবী নারীর পক্ষ থেকে কয়েকজন মহিলা তার সঙ্গে দেখা করে তাদের আশঙ্কার কথা জানান। তারা জানান, আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের কী পরিণতি হবে, সে বিষয়ে সেসব নারীরা উদ্বিগ্ন।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৭ বছর ধরে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে। এ সময় তিনি ছাত্রনেতাদের গুম ও হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যাতে জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। যারাই নির্বাচিত হয়ে আসুক, যদি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়, তাহলে জিতবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশের জনগণ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণের ফাঁদে পা দেওয়া যাবে না। বিএনপির বিপুল জনসমর্থন দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, কোনোভাবেই এই জনসমর্থন বিপথে নেওয়ার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং দলের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।

তিনি বলেন, নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী নেতৃত্বের দৃষ্টান্ত অনুসরণ করে নারী-পুরুষ, ধনী-গরিব, শিশু-বৃদ্ধ, যুবক ও ছাত্র সবার মৌলিক ও নাগরিক অধিকার রক্ষায় দলটি কাজ করে যাবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ সাহেদ মন্টুসহ এলাকার জনসাধারণও নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম