• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত: শামিলা রহমান

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৫
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৫

96584518

ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত: শামিলা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান সিঁথি বলেছেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কড়াইল বস্তি-সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমানের জন্য সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন শামিলা রহমান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ ছাড়া শামিলা রহমান সিঁথি বাড্ডা নতুন বাজার-সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com