• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের ৬টি আসনে যে মিশন নিয়ে ছুটছে জেলা যুবদল

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১

9656952

সিলেটের ৬টি আসনে যে মিশন নিয়ে ছুটছে জেলা যুবদল

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
যুবদল। বিএনপির অন্যতম অঙ্গসংগঠন। সিলেটে এবার ভিন্ন মিশন নিয়ে মাঠে নেমেছে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রজনতার সঙ্গে মিশে স্বৈরাচারবিরোধী বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই যুবদল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদল বিস্তর কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) বিকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা ও প্রচারমিছিলের আয়োজন করে।

965923695

যুবদলের এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ডক্টর মো. এনামুল হক চৌধুরী এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী।

এছাড়া সিলেট জেলা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্ক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের শীর্ষ নেতারা।

জনসভা শেষে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাড. মমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের তত্ত্বাবধানে প্রচারমিছিল অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

9600265

মিছিলের আগে গোলাপগঞ্জ পৌরসদর ও ঢাকাদক্ষিণ বাজারসহ বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ প্রচারপত্র বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ।

সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল জানিয়েছেন- সিলেটের ৬টি আসনের বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সিলেট জেলা যুবদল নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ (শনিবার) সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ দিয়ে এর সূচনা হলো। আগামীকাল (রবিবার) বিকালে সিলেট-৬ আসনের বিয়ানীবাজারে প্রচারমিছিল, গণংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হবে।

এর পরদিন (সোমবার) সিলেট-৪ আসনে চলবে যুবদলের কর্মসূচি। এভাবে ধারাবাহিকভাবে জেলার ৬টি আসনেই যুবদল ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে কার্যক্রম চালাবে।

এদিকে, শনিবারের গোলাপগঞ্জের কর্মসূচি সফল করার জন্য স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সহযোগী- বিশেষ করে যুবদল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা যুবদল নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com