• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৫
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৫

9854885

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ

ভোলা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামি দল দাবি করছে। নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামি দল এবং তারা ইসলামের লোক। তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবে না। তারা নির্বাচনে নারীদের কোনো নমিনেশন দেয় না।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত সব নারীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির প্রধান ছিলেন। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন।


তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, আপনারা কি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ চান? সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে ‘হ্যাঁ’ ধ্বনি ভেসে আসে।

রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com