• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৬
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৬

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ সুশাসন ভোগ করতে পারবে। ন্যায় এবং ইনসাফের সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।

তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্যের নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যারা সরকারে এসেছে তারা সবাই দুর্নীতি করেছে।

রোববার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, পাঁচ বছর পরপর সরকারের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে।

তিনি বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দিবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চির দিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।

শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ‎সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম।

বক্তব্য রাখেন- খিরণশাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুল হক, মাওলানা ইকবাল হোসেন সালেহী, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াত সেক্রেটারি মো. বেলাল হোসাইন, জামায়াত নেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com