• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, তারা পরে কী করবে: তারেক রহমান

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৫
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৫

96592

নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, তারা পরে কী করবে: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনের আগে যারা নারীদের এভাবে অপমান অসম্মান করে নির্বাচনের পরে তাদের ব্যবহার কেমন হবে- সেই প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন তোলেন তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হওয়া নিয়ে তারেক রহমান বলেন, ‘সেই রাজনৈতিক নেতার বক্তব্যের তীব্র সমালোচনা হলে আইডি নাকি হ্যাকের দাবি করা হয়েছে। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক এরা দেশের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণ সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল নারী নেতৃত্বে বিশ্বাস করে না। দলের নেতা কর্মজীবী নারীদের জন্য এমন শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্কজনক। তিনি নারীদের অসম্মানিত করেছেন।’

লুটেরা সরকার খুলনার শিল্প কলকারখানা ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।’ দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com