• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নড়িয়া ১২টি বালতিতে ৯৫টি ককটেল উদ্ধার, আটক তিনজন

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৪
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৪

9600023

নড়িয়া ১২টি বালতিতে ৯৫টি ককটেল উদ্ধার, আটক তিনজন

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকা থেকে ৯৫ টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।সোমবার ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নড়িয়া থানা সুত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য আসে পুলিশের কাছে। সোমবার ভোর রাতের দিকে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। ওই এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই স্থান থেকে কয়েকটি টেটা, রামদা সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা(১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার হওয়া ককটেল,ধারালো অস্ত্র ও আটক তিন ব্যক্তিকে নিয়ে সকাল আটটার দিকে নড়িয়া থানায় আসেন উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার।
পুলিশ জানায়, গত বছর আগস্ট মাসে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ওই ককটেল গুলো পুলিশের এন্টিটেরিজন ইউনিটের সদস্যরা নিস্ক্রিয় করে। নড়িয়ার পোড়াগাঁছার পাশের গ্রাম জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত তিন দিনে নড়িয়া আরো তিনটি স্থান থেকে ২২ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com