• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবকদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৪
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৪

96555201

যুবকদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের যুবকদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করবে জামায়াত ইসলামী। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।’

সোমবার দুপুরে কক্সবাজার সদরের বাহারছড়া গোলচত্বর বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘রাজার ছেলে রাজা হোক— এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। সেজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।’

‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘১২ তারিখ আমরা নিজেরা “হ্যাঁ” ভোট দেবো এবং দেশের জনগণকে “হ্যাঁ” ভোট দিতে উদ্বুদ্ধ করবো। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।’

এ সময় তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’

এর আগে মহেশখালীর জনসভায় জামায়াত আমির বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই, এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই হবে প্রকৃত বিজয়—আমিও সেই বিজয়ের অংশ হবো, ইনশাআল্লাহ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com