• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানুষ আর বস্তাপচা রাজনীতি চায় না: মামুনুল হক

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৯
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৯

9600002

মানুষ আর বস্তাপচা রাজনীতি চায় না: মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই বিশ্বাস করে, ১১ দলীয় নির্বাচনি ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং শোষিত মানুষের মুক্তি ও অধিকার আদায়ের জন্য বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসন এলাকায় ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, এ দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের অভিপ্রায় ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে। দেশে গুণ্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে। এজন্যই আজ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে।

১১ দলীয় জোট আয়োজিত এই জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতারা এতে অংশ নেন।

এদিকে বিকেলে ফরিদপুর -২ আসনের নগরকান্দায় এম এন একাডেমি স্কুল মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com