• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারীদের ঘরবন্দির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৮
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৮

নারীদের ঘরবন্দির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে নারীদের ঘরবন্দি করে রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, স্বৈরাচারের মতো গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না। নারীদের ঘরবন্দি করে রাখার ষড়যন্ত্র রুখে দিতে হবে।

নারীদের ঘরে বন্দী করে রেখে দেশকে সামনে নেওয়া যাবে না। নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না জানিয়ে তিনি বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার।

বরিশালের সমস্যাগুলোর বিষয়ে তিনি বলেন, ‘বরিশালে নদী-ভাঙন সবচেয়ে বড় সমস্যা, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অনেক কাজ রয়ে গেছে, এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল। যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে চায়।’

গুপ্তদের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই জালেমদের দল বলে সৎ শাসন করবে। কিভাবে তারা সৎ শাসন করবে, ভোটের আগে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, সেই ব্যালট পেপার নাকি তারা পকেটে করে নিয়ে যাবে।

তিনি বলেন, চিন্তা করুন গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, এমন কথা যারা বলতে পারে। এতে প্রমাণিত হয়- কি তাদের মেন্টালিটি, জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। এই সব লোক যদি নির্বাচিত হয়, এরা যদি দায়িত্ব পায়; তাহলে জনগণের ভাগ্যে কি দুর্বিষহ অবস্থা আছে- আজকে আমরা বুঝতে পেরেছি।

তারেক রহমান বলেন, কাজে এইসব গুপ্তদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করে না, ১২ তারিখের পর জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আপনাদের। এইসব গুপ্তরা ৮৬ সাল, ৭১ সাল ইতিহাস যদি দেখি আমরা; যারা পালিয়ে গেছে তাদের সাথে মুদ্রার এপিঠ-ওপিঠ ছিল। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।


সর্বশেষ সংবাদ

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
কসকো সাবান: সোনালী দিনের স্মৃতির সুবাস
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com