• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব দূর হবে: ড. মঈন খান

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫১

96585210 1

বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব দূর হবে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ স্বৈরাচারী সরকারের শাসনে দুঃসহ যন্ত্রণা ভোগ করেছে। বিএনপি নির্বাচিত হলে মানুষের সেই যন্ত্রণার লাঘব দূর হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন এবং মঈন খানকে ফুল দিয়ে বরণ করে নেন। বৈঠকে সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ড. মঈন খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এই রূপরেখার মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘এই দেশ সাধারণ মানুষের। বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের দারিদ্র্য দূর ও উন্নয়নের রাজনীতি করে।’ এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, বিএনপি নেতা মাসুদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com