• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪২
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪২

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় যদি আল্লাহর মেহেরবানিতে অর্জিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমরা সবাই হাতে হাত রেখে একসঙ্গে কাজ করব।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। সারা দেশ আজ জেগে উঠেছে। জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা পুরোনো বন্দোবস্তে আর ফিরতে চায় না। তারা বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়।

তিনি বলেন, আমরা আর জাতিকে কোনো মিথ্যা আশ্বাস দেব না। তবে আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবো ইনশাআল্লাহ। আমরা এ দেশের মালিক হতে চাই না, জনগণের সেবক হয়ে থাকতে চাই। জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজেদের ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জাতির সামনে প্রকাশ করতে বাধ্য করা হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষের পেটে যে গরম তৈরি হয়েছে, তা এখনও কমেনি। এখন আবার নতুন নতুন কার্ডের কথা বলা হচ্ছে। এই কার্ড, সেই কার্ড। এসবই ভুয়া কার্ড। যেমন ১০ টাকার চালের আশ্বাস ভুয়া ছিল, তেমনি এসব কার্ডও ভুয়া। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ইনশাআল্লাহ এসব ভুয়া কার্ডকে লাল কার্ড দেখাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com