• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ধারাবাহিক নাটক লুবনা চরিত্রে প্রশংসিত শানু

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৯
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৯

ধারাবাহিক নাটক লুবনা চরিত্রে প্রশংসিত শানু

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে লুবনা চরিত্রে অনবদ্য অভিনয় করে ভীষণ প্রশংসা কুঁড়াচ্ছেন এই লাক্স তারকাভিনেত্রী। নাটকটি পরিচালনা করছেন আশীষ রায়। নাটকে শানু ছাড়া আরও অভিনয় করছেন ডলি জহুর, মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার’সহ আরো অনেকে।

শানারেই দেবী শানু বলেন,‘ সত্যি সত্যিই মনটা ভীষণ খারাপ। এই খারাপলাগা টুকু শুধু তারাই বুঝবেন যারা বছরজুড়ে ফেব্রুয়ারি মাসটার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, হোক তিনি লেখক কিংবা পাঠক। আমি নিজেও একজন লেখক এবং পাঠকও বটে। তাই লেখক হিসেবে আমার মনটা যতোটুকু খারাপ পাঠক হিসেবে যেনও আরো বেশি খারাপ। যাইহোক, সবকিছু একসময় স্বাভাবিক হবে এটাই চাওয়া, এছাড়াতো আর কিছু বলার নেই। পরম্পরা নাটকে লুবনা চরিত্রটি এরইমধ্যে ত্রিশটি পর্ব প্রচারের পর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দর্শকের কাছ থেকেই এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরম্পরা নাটকে অভিনয়ের জন্য সাড়া পাচ্ছি। আশা করছি নাটকটির আগামীতে আরো দর্শকপ্রিয়তা বাড়বে। কারণ গল্প সামনে আরো জমে উঠবে। নাটকটির মূল গল্প দাদি, বউমা ও নাতি-এই তিন প্রজন্মকে নিয়ে। আমার সেঙ্গ গল্পে দেখা যাবে শ্বাশুড়ির সঙ্গে স্নায়ুযুদ্ধ চলে।’

এদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাহবুব জামিলের সঙ্গে শানুর বিয়ে হয়। শানু বলেন, ‘তিনি মূলত একজন কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

বিটিভিতে শানু অভিনীত সোহেল আরমান পরিচালিত ‘জল জোছনা’ নাটকটিও প্রচারিত হচ্ছে। শানু ২০০৫ সালে ‘লাক্স চ্যানেলআই’ প্রতিযোগিতার মুকুট বিজয়ী।

ঈশিতার নির্দেশনায় তিনি প্রথম ‘নিঝুম অরণ্য’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com