• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৫
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৫

96585241

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিন এনসিপির বাংলামোটর কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হন। এ সময় ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’- এমন নানা স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com