• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন এমএ মালিক

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১১
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১১

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ছিলেন যুক্তরাজ্যে। সেই সুবাদে দু’জনের দেখা-সাক্ষাৎ ছিল নিয়মিত। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন।

তারেক রহমান দেশে ফিরেছেন অতিসম্প্রতি। আর নির্বাচনী তোড়জোড় শুরুর পরপরই দেশে ফিরেন এমএ মালিক। সিলেট-৩ আসনে নির্বাচন করার জন্য দল তাকে মনোনীত করে এবং বড় ব্যবধানে তিনি জয়লাভও করেন।

এরপর রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজধানীর বাসায় ছুটে যান এমএ মালিক। দেখা করেন তারেক রহমানের সাথে।

এসময় তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে তারেক রহমান নির্বাচনে জয়লাভ করায় এমএ মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেছেন।

আর এমএ মালিক যে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সে কথা বলাই বাহুল্য।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম