• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জুলাই সনদে আগে ও এখন স্বাক্ষরের পার্থক‍্য আছে?

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৪
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
দীর্ঘ আট মাসের সংলাপ ও রাজনৈতিক মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের অক্টোবরে দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো এই সনদে সই করলেও এনসিপি তখন বিরত ছিল।

গত বছরের ১৭ অক্টোবর বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই সময়ে কেন স্বাক্ষর করেনি আর এখন এসে কেন করছেন— সে প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গণভোটে ‘হ‍্যাঁ’ জয়যুক্ত হওয়ার মধ‍্য দিয়ে এখন আইনি ভিত্তি তৈরি হয়েছে। আজ যেহেতু প্রধান উপদেষ্টার শেষ দিন, তার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা সেখানে যাবো।”

আগের ও পরের এই স্বাক্ষরের নির্দিষ্ট কোনও পার্থক্য আছে কিনা— এমন প্রশ্নের উত্তরে তুষার আরও বলেন, “আমার মনে হয় এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সামনে বাস্তবায়ন পরিষদ হবে এবং আমাদের ৬জন সেখানে উপস্থিত থাকবেন। তারা যেন এটা বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারে সেটাও বিবেচনায় আছে।”

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জানানো হয়, জুলাই সনদে সই করতে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম